মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

সিরাজগঞ্জে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৭১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩

সিরাজগঞ্জে  বিশ্ব ভেটেরিনারি দিবস- ২০২৩  পালন উপলক্ষে গবাদিপশু, হাঁস-মুরগি’র  ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ক্ষুরারোগের টিকাদান কর্মসুচির শুভ উদ্বোধন, র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রায় ১ হাজার গরু,ছাগল, ভেড়া, হাঁস-মুরগি অন্যান্য গবাদিপশু-পাখির জন্য ভ্যাকসিন,কৃমিনাশক ওষুধ  দেওয়া হয়।  জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে

শনিবার (২৯ এপ্রিল)  সকাল ৯ টায় হতে দিনব্যাপী  সিরাজগঞ্জ সদর উপজেলার ৯ নং কালিয়াহরিপুর ইউনিয়নের পাইকপাড়া দারুল কোরান কওমী মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-(২) (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ  হাবিবে মিল্লাত মুন্না।

তিনি খামারিদের উদ্দেশ্য তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মানের জন্য, সোনার বাংলা গড়তে, মানুষের ভাগ্যে উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং    গবাদিপশু, হাঁস-মুরগী ও অন্যান্য পশু-পাখির জীবনমান, চিকিৎসা, খাদ্য সুরক্ষা এবং নিরাপত্তা  ও তাদের উন্নতি সাধনকল্পে টেকসই উন্নয়নের জন্য ও কাজ করছেন। তাই  আপনারা নিকস্থ প্রাণিসম্পদ দপ্তরের সাথে যোগাযোগ রাখবেন।

সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ড. মোঃ নজরুল ইসলাম ঝন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি, কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তাক আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,  জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসার ডাঃ গৌরাংগ কুমার তালুকদার। অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন, রায়গঞ্জ উপজেলার প্রাণিসম্পদ দপ্তরের ডাঃ মোঃ আমিনুল ইসলাম।
এসময়ে জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার ডাঃ হাবিবুর রহমান, কৃত্রিম প্রজনন উপ-পরিচালক ডাঃ তোফাজ্জল হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম, ভেটেনারি সার্জন ডাঃ আশিষ কুমার দেবনাথ সহ সকল উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, ডাঃ, কর্মকর্তা, কর্মচারীগণ, সুবিধা ভোগী খামারিরা তাদের গবাদিপশু, হাঁস-মুরগি নিয়ে উপস্থিত ছিলেন।

জানাযায় যে,  বিশ্ব ভেটেরিনারি দিবস প্রতিবছর এপ্রিল মাসের শেষ শনিবার সারাবিশ্বে একযোগে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়। সর্বপ্রথম বিশ্ব ভেটেরিনারি এসোসিয়েশনের উদ্যোগে সর্বপ্রথম ২০০০ সালে এ দিবস পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর