সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

কাজিপুরের মনসুর নগরে হুদা সরকার হত্যা মামলায় গ্ৰেফতার ৩ জন রিমান্ডে

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

কাজিপুর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলের মনসুর নগরে ভুট্টা ক্ষেত থেকে গত ৯ এপ্রিল সন্ধায় আফাজ উদ্দিন (৬৭) নামের এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে কাজিপুর থানা পুলিশ। নিহত আফাজ উদ্দিন (হুদা সরকার) পূর্ব মাজনাবাড়ী গ্ৰামের মৃত আতর আলী মন্ডলের ছেলে। সে গত ৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলো। এ বিষয়ে ১১ এপ্রিল থানায় হত্যা মামলা দায়ের করে তার পরিবার।

মামলার পরিপ্রেক্ষিতে গত ৮ মে কাজিপুর থানা পুলিশ পশ্চিম মাজনাবাড়ীর সলিম সেখের ছেলে খোকন সেখ(৩৭), শালগ্ৰামের মৃত ছকিম উদ্দিনের ছেলে লিটন মিয়া (৩৫), পূর্ব মাজনাবাড়ীর মোস্তফা মির্জার ছেলে শাহিন মির্জাকে (৩০) গ্ৰেফতার করে ৯ মে আদালতে প্রেরণ করেন। গত ১৫ মে ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত দুই দিনের মঞ্জুর করেন।

নিহতের ভাতিজা ও মামলার বাদী আব্দুল ওয়াজেদ জানান, তার চাচা এলাকায় স্বজন, সদালাপী, ধনাঢ্য ও পর উপকারী হিসেবে পরিচিত ছিলেন। নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানাই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর