বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ৩ শতাধিক চরমপন্থীর আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক : / ২৯৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২১ মে, ২০২৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নিকট দুই শতাধিক অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৩শত ১৫জন চরমপন্থী ও সর্বহারা পার্টির সদস্যরা।

রোববার (২১ মে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন তারা।

প্রায় দুই দশক ধরে চরমপন্থীদের দমনে কাজ করছে র‌্যাব। বন্দুক যুদ্ধে শীর্ষ কয়েক নেতার মৃত্যু হলেও থেমে থাকেনি তাদের কর্মকাণ্ড। ২০২০ সালে উত্তর-পশ্চিমাঞ্চলের জনপদকে চরমপন্থীদের আগ্রাসন থেকে রক্ষায় তাদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়। র‌্যাবের আহ্বানে সাড়া দিয়ে আন্ডারগ্রাউন্ডে থাকা বেশ কয়েকটি সক্রিয় দলের নেতা ৩ শত ১৫ জন সদস্য ও বিপুল পরিমাণ অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন।

র‌্যাব জানায়, উদয়ের পথে’ নামে একটি পাইলট প্রকল্পের মাধ্যমে তাদের কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। ইতোমধ্যে চরমপন্থী পরিবারের ৩০ জন নারী সদস্যকে স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণ দেয়া হয়েছে। এছাড়াও মাছ চাষ, গরু বা মুরগীর খামার, রিকশা, সেলাই মেশিন প্রদানের মাধ্যমে চরমপন্থী নেতা ও সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থাও করা হবে।

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাব-১২’র সদর দফতরে বেলা সাড়ে ১১টায় এ আত্মসমর্পণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ, স্থানীয় সংসদ সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: আমিনুল ইসলাম খান, পুলিশ মহা-পরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, র‌্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় আরো উপস্থিত ছিলেন আত্মসমর্পণকারী সর্বহারা পার্টির রাজবাড়ী জেলা প্রতিনিধি ফারুক শেখ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি সাইদুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর