সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

কাজিপুরের খাসরাজবাড়ী ইউপি চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সাইফুল ইসলাম জয়ী

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার / ৩২৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের উপনির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলেন ঢোল প্রতীকে সাইফুল ইসলাম।

নির্ভর সূত্রে জানা যায়, ঢোল প্রতীক পেয়েছেন ১৪৪৮ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অটো রিকশা প্রতীক জয়নুল আবেদীন পেয়েছেন ১০৬৫ ভোট।

আজ ২৫ মে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচনকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়।

এই বিষয়ে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার বলেন, নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে, প্রথম থেকেই সচেতন ছিলাম, সুন্দর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। ভোটার উপস্থিতি ছিল খুবই ভালো। উপনির্বাচনে ৭৬.০৯% ভোট কাস্ট হয়েছে। রিটার্নিং অফিসার মুজিবুল হক জানান, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, কোন প্রকার অভিযোগ ছাড়াই , ভালো ভাবে নির্বাচন হয়েছে। উল্লেখ্য, খাসরাজবাড়ী ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যু জনিত কারণে পদ শূন্য ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর