রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ৪৪৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৩১ মে, ২০২৩

সিরাজগঞ্জ সদর উপজেলার ৮নং কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ইং এর উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

উন্মুক্ত বাজেট আলোচনা সভা বুধবার (৩১মে) সকাল ১০টায় পুরাতন জেলখানা রোডস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয় হল রুমে উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান জিয়া মুন্সি এর সভাপতিত্বে বাজেট উপস্থাপন করেন অত্র ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আশরাফ আলী সরকার। তিনি জানান ২০২৩-২০২৪ইং অর্থবছরের সম্ভব্য আয় ৩,৪৬,৩২,৩৭৯/টাকা ও ব্যায় ৩,৪৬,০৮,৭৪৫/টাকা আর সার্বিক উদ্বৃত্ত ধরা হয়েছে ২৩,৬৩৪টাকা।

উক্ত বাজেট পর্যালোচনা করতে গিয়ে চেয়ারম্যান জিয়াউর রহমান বক্তব্যে বলেন “বাজেট সভায় অংশগ্রহণ করবো নিজের চাহিদা নিজেই বলবো” সিরাজগঞ্জ সদর উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত  ইউনিয়ন কাওয়াকোলা প্রতি বছরই বন্যখরাসহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে প্রতিনিয়তই চলতে হয়। তবুও জীবন মান রক্ষা করে আগামী দিনে  জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ষ্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে কর প্রদান করা আহ্বান জানান।  এবং ক্ষতিগ্রস্থদের পাশে থেকে সকল প্রকার নাগরিক সেবা দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাওয়ার আশ্বাস দেন।সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জামায়াত আলী মুন্সী, বীর মুক্তিযোদ্ধা আজগর আলী ,সাজ্জাদ হোসেন, মৎস্যজীবী লীগ নেতা  সুরুতজ্জামান তালুকদার, প্রবীণ আওয়ামী লীগের নেতা পারুমন্ডল,আলী আমজাদ,ইউপি সদস্য নজরুল ইসলাম, মোঃ মোস্তফা কামাল, মোঃ ছানোয়ার হোসেন, প্রমুখ।

এছাড়াও নারী সংরক্ষিত ইউপি সদস্য সাজেদা বেগম, কোহিনুর বেগম,আনোয়ারা বেগম, ওয়ার্ড মেম্বর শাহজামাল,আফসার আলী, আব্দুল মান্নান, জনাব আলী,ছালাম সর্দার, আব্দুর রাজ্জাকসহ অত্র ইউনিয়নের হিসাবরক্ষক কাম কম্পিউটার অপারেটর জাহিদুল ইসলাম ও উদ্যোক্তা ইউসুফ মাহমুদসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর