রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

কাজিপুরের বীর মুক্তিযোদ্ধা শাহা আলী আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ২২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৫ জুন, ২০২৩

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্ধাইল গ্ৰামের মৃত আফজাল হোসেনের ছেলে বীর মুক্তিযোদ্ধা শাহা আলী গত ৪ জুন রাতে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরণ করেছেন। সোমবার ৫ জুন সকালে গান্ধাইল নয়াপাড়া ঈদগাঁও মাঠে মরহুমকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের নেতৃত্বে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) ও পুলিশের একটি চৌকস দল সম্মাননা প্রদান করেন। উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুস সালামসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ ও আত্মীয় স্বজন এবং জনসাধারণ। উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা শাহা আলী বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে ভারতে প্রশিক্ষণ শেষে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধ শেষে তিনি জাতি গঠনে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর