শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ শিশু নিহত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৯১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩

সিরাজগঞ্জে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা তিন জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

বৃহস্পতিবার (১৫ জুন) সকাল ৮ টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা সেতু এলাকায় ফুলজোর ডিগ্রি কলেজের সামনের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার গজাইল এলাকার মান্নান মন্ডলের স্ত্রী চান বানু (৫০), সদর থানার ফজল খাঁন রোড এলাকার রিপন শেখের স্ত্রী ডলি আক্তার (২৫) ও তার ৭ মাস বয়সী শিশু নিহাল শেখ।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে হাটিকুমরুলগামী একটি যাত্রীবাহী লোকাল বাস সিএনজিটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় একজন যাত্রী।

আহত অবস্থায় সিএনজির অপর পাঁচ যাত্রীকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী ও এক শিশু মারা যায়। লাশ তিনটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর