রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

কাজিপুর আওয়ামী লীগের প্রবীণ নেতা ইসাহাক উদ্দিনের মৃত্যুতে এমপি জয়ের শোক 

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ / ২৪৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার আওয়ামী লীগের প্রবীণ নেতা ইসাহাক উদ্দিন গত শুক্রবার ৭ জুলাই দুপুরে মৃত্যুবরণ করেছেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহি রাজেউন)
তার মৃত্যুতে প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি এবং উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি পেশায় একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার নিজের প্রতিষ্ঠিত মসজিদে জুম্মার আজান শেষ করে সুন্নাত নামাজ আদায় করার সময় অসুস্থ বোধ করলে প্রাথমিক চিকিৎসা চলাকালীন মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ছয় ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইসাহাক উদ্দিনের মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। শোকবার্তায় তিনি জানান, ইসাহাক উদ্দিন ছিলেন আমার দাদা শহিদ ক্যাপ্টেন এম মনসুর আলীর কর্মী। প্রবীণ এই রাজনীতিকের মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম। মরহুমের আত্মার শান্তি কামনা করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আরও শোক জানিয়েছেন কাজিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। প্রসঙ্গত, মরহুম ইসাহাক উদ্দিন স্বাধীনতা পরবর্তী কাজিপুর আওয়ামী লীগের নাটুয়ারপাড়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে দীর্ঘদিন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন, এছাও তিনি সিরাজগঞ্জ জেলা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর