সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক পদে সর্বমহলে আলোচনায় সুমন রহমান 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৯১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জে আগামী  ৯জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সিরাজগঞ্জ জেলা সম্মেলনকে ঘিরে তৃণমূল প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা চাঙা হয়ে উঠেছেন। সবার মুখে একই আওয়াজ স্বেচ্ছাসেবকলীগ সম্মেলন। ইতিমধ্যে সাধারণ সম্পাদক পদে সর্ব মহলে নেতাকর্মীদের মুখে উঠে এসেছে “সুমন রহমান” ওরফে পীর সুমনের নাম। এছাড়া বিভিন্ন সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকােন্ডে অবদান রেখে চলছেন তিনি।
জানা যায়, সদর পৌর শহরের ২নং ওয়ার্ডের মৃত ইকবাল হোসেনের ছেলে সুমন রহমান ওরফে পীর সুমন।  আগামী দিনের নতুন নেতৃত্ব নিয়ে মাঠের নেতাদের মধ্যে তীব্র আগ্রহ সৃষ্টি হয়েছে। তরুণ, মেধাবী, নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য এবং পরীক্ষিত নেতাদের দায়িত্বে আনার দাবী জানিয়েছেন তৃণমূল নেতাকর্মী। এর মধ্যে  সাধারণ সম্পাদক পদে আলোচনার সর্বত্র শীর্ষের তালিকায় রয়েছেন সাবেক জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন রহমান। রাজনীতির মাঠে খুবই গুরুত্বপূর্ণ  দায়িত্ব পালনে সফলতার সবচেয়ে এগিয়ে রয়েছে এ নেতা।
জেলার নেতৃবৃন্দ বলছেন, দলের জন্য নিবেদিত, সৎ, পরিশ্রমী, ত্যাগী, ক্লিন ইমেজ মনের অধিকারী এবং রাজনীতির মাঠে সক্রিয় ব্যক্তিরাই এ সম্মেলনে গুরুত্বপূর্ণ পদ পাবে। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এ সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু।
সঞ্চালনায় থাকবেন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ  জিহাদ আল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর