শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

কাজিপুরে বীর মুক্তিযোদ্ধাদের আলোচনা সভা

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ২০৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১২ জুলাই, ২০২৩

সমসাময়িক পরিস্থিতি ও মুক্তিযুদ্ধের চেতনায় করনীয় বিষয়ে আলোচনা সভা করেছে মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ড।

বুধবার ১২ জুলাই উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও(ভারপ্রাপ্ত) ও মুক্তিযোদ্ধা কমান্ড কাজিপুর শাখার প্রশাসক কাজী অনিক ইসলাম।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন।
মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইউনুস উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুর রশিদ, সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা তালুকদার। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা শাহজামাল। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) প্রমূখ। সঞ্চালনা করেন সাবেক ডেপুটি কমান্ডার আব্দুস সালাম।

বক্তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির দেশ বিরোধী অপচেষ্টা রুখে দেয়ার প্রত্যয় জানান। উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ কাজিপুর উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আহমেদসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাজিপুর শাখার সহ-সভাপতি সারোয়ার হোসেন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া খান, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম ভুলু প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর