শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

কাজিপুরে পারিবারিক সম্পদ ঠেকাতে ৯৯৯ এ কল ফোন দিলেন বৃদ্ধ

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টার : / ২৪৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

প্রতিবেশীর হাত থেকে পারিবারিক সম্পদ রক্ষায় ৯৯৯ এ কল দিয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা নিলেন সিরাজগঞ্জের কাজিপুর পৌরসভার আলমপুর গ্ৰামে স্বর্নকার পাড়ার মৃত আজাহার আলী স্বর্নকারের ছেলে জহিরুল ইসলাম (৭৩)।

সরেজমিনে জানা যায়, পৈত্রিক সম্পত্তি ও ওয়ারিশদের নিকট থেকে ক্রয় করা মোট ৭১ শতাংশ জমি বাড়ি ও বাঁশ ঝাড়সহ দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসছিলেন জহিরুল ইসলাম, হঠাৎ প্রতিবেশী মৃত নজরুল ইসলামের ছেলে উজ্জল গং( ৪৫) দেশীয় অস্ত্রসহ ২৫ থেকে ৩০ জন এসে তাদের জায়গায় বাঁশ ঝাড় দাবি করে ৬০-৭০টি বাঁশ ১৬ জুলাই সকাল আটটার দিকে কেটে নিয়ে যায়। বয়স্ক জহিরুল ইসলাম জানান, আমি তাদের এমন কর্মকাণ্ড দেখে ভীতসন্ত্রস্ত হয়ে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে প্রতিকার চাইলে, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে বিষয়টি সরেজমিনে দেখে গেছেন। তিনি আরো জানান, আমার তিন ভাই ও পাঁচ বোনের অংশ কিনে নিয়েছি। আলমপুর মৌজার জেএল নং ২৬ এস এ এবং আর এস রেকর্ড সব ঠিক আছে। আমি নীরহ মানুষ, স্থানীয় পৌর কাউন্সিলর এবং পৌর মেয়রকে বিষয়টি জানিয়েছি, তারা সুষ্ঠু বিচারের ব্যবস্থা করলে মেনে নেব, অন্যথায় আইনের আশ্রয় নেব। এই বিষয়ে উজ্জ্বল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঐ জায়গা আমার, সেই জন্য ভাই ভাতিজাসহ বাঁশ কেটেছি। কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত (পিপিএম) জানান, ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ আশাকরি অপ্রীতিকর কোন ঘটনা আর ঘটবে না, প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর