সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ

উল্লাপাড়ায় বাবা-ছেলে হত্যা মামলার আরো ৫ আসামী কারাগারে

নিজস্ব প্রতিবেদক: / ১৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৬ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামে বাবা-ছেলে হত্যা মামলার আরো ৫ আসামীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

রবিবার দুপুরে ৫ আসামী আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্নসমর্পন করে জামিনের আবেদন করেন। জামিন শুনানী শেষে বিচারক ফজলে খোদা মো: নাজির তাদের কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

এর আগে আসামীরা গত ৩০ মে হাইকোর্ট থেকে ৬ সাপ্তাহের আগাম জামিন নেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আজ রবিবার তারা আদালতে আত্মসমর্পন করে করে জামিনের আবেদন করেন।

আসামীরা হলেন, উল্লাপাড়া উপজেলার এলংজানী গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে মজনু মোল্লা (৪২), একই গ্রামের মৃত মিজান মোল্লার ছেলে ফারুক মোল্লা (৩৮), আলী আজগরের ছেলে রফিকুল হাসান (২২), কোরবান আলীর ছেলে শান্ত হোসেন (২৫) ও আব্দুস সোবহানের ছেলে সোহেল রানা (৩০)।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল উল্লাপাড়ায় উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড কৃষকলীগ নেতা জামাল উদ্দিন প্রামানিক নিহত হয়। এসময় নিহত জামাল উদ্দিন প্রামানিকের বাবা মসজিদের মোয়াজ্জিন মোশারফ প্রামানিক সহ অন্তত ১০ জন আহত হয়। গত ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের মৃত্যু হয়।

এঘটনায় নিহত মোয়াজ্জিন মোশারফ প্রামানিকের ছেলে ও মোহনপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলু হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরো ১৫ জনকে আসামী করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় আজ ৫ আসামীকে কারাগারে পাঠালো আদালত। এর আগে গত ৭ জুন ৪ আসামী ও ৪ জুলাই ২৩ আসামীকে কারাগারে পাঠায় আদালত। এনিয়ে এই মামলার মোট ৩৫ আসামীকে কারাগারে পাঠালো আদালত।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর