রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

কোনাবাড়ীতে ভারতীয় জাল রুপিসহ আটক-৩ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩৪৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

গাজীপুরের কোনাবাড়ীতে ভারতীয় জাল রুপিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে নগরীর কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন।
আটককৃতরা হলেন,কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার ছ্যাং ছেঙ্গি গ্রামের মোঃ স্বপন মিয়ার ছেলে
মোঃ মিজান (২৮),পাবনা জেলার ফরিদপুর থানার
পাছপুঙ্গুলি গ্রামের নবী প্রমানিকের ছেলে মোঃ সজিব রাজ (২৮) এবং পঞ্চগড় জেলার সদর থানার বোয়ালমারী (রুহিলাপাড়া) গ্রামের মৃত রাসেল ফরাজীর মেয়ে কেয়া মীর্জা( তৃতীয় লিঙ্গ)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোনাবাড়ী থানাধীন কাশিমপুর আঞ্চলিক সড়কের বৃষ্টি হোটেলের সামনে থেকে তিনজনকে ভারতীয় জাল রুপিসহ আটক করে। প্রথমে পুলিশ এর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ভারতীয় জাল রুপি মূল্যের ৮৯ টি জাল নোট উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান,দীর্ঘদিন ধরে একটি চক্র ভারতীয় রুপির বাণিজ্য করে আসছিলো। তিনি বলেন,এখবর জানতে পেরে কোনাবাড়ী থানার এ এস আই রুহুল আমিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকৃতরা জরুন এলাকায় বাসাভাড়া করে থাকতো।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর