শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

সিরাজগঞ্জে হিউম্যান রাইটস ডিফেন্ডারসদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৯৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

সিরাজগঞ্জ জেলার ৩০ জন  হিউম্যান রাইটস ডিফেন্ডারসদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।   ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)’র আয়োজনে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন এর সহযোগিতায় ডিএইচআরএনএস প্রজেক্টের আওতাধীন –

রোববার (২৩ জুলাই)  সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের দরগা রোডস্থ এনডিপি শহর শাখা অফিসে  উক্ত সভায় সভাপতিত্ব করেন,  সিরাজগঞ্জ এইচআরডি নেটওয়ার্ক এর কনভেনার এবং এনডিপির নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের প্রতিনিধি এ্যাডঃ নাহিদ শামস। সভাটি পরিচালনা করেন এনডিপির উপপরিচালক (এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান। সভায় ১ জুলাই হতে ২২ জুলাই ২০২৩ পর্যন্ত সিরাজগঞ্জে মানবাধিকার লংঘন জনিত বিভিন্ন ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।  জুলাই ২০২৩ ইং মাসের ফেক্ট ফাইন্ডিংস রিপোর্ট উপস্থাপন ও অগ্রগতির রিপোর্ট, বিগত দিনের মামলার ফলোআপ নিয়ে বিস্তারিত আলোকপাত হয়। তাছাড়া সিরাজগঞ্জ জেলার মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনায় সলঙ্গা থানার অন্তর্গত সংখ্যা লগুর একটি পরিবারের জমি একই গ্রামের প্রভাবশালী একটি মহল জোর পূর্বক দখল করার ঘটনাটির বিষয়টি নিয়ে কাজ করার জন্য ৭ সদস্য কমিটি গঠন করা হয়।

সভায় সিরাজগঞ্জ জেলার মানবাধিকার নিয়ে বক্তব্য রাখেন দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক ইসমাইল হোসেন, সহকারী কনভেনার হেলাল আহমেদ, আরচেস এর উপনির্বাহী পরিচালক ও হিউম্যান রাইটস  ডিফেন্ডারস মোঃ আমিনুল ইসলাম প্রমূখ। সভাটি সফল করার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন, এনডিপি’র প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর