রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

বিএনপি পুরোনো চরিত্রে আবার আবির্ভূত হয়েছে, তানভীর শাকিল জয় এমপি

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ / ২২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি বলেছেন, বিএনপি পুরোনো চরিত্রে আবার আবির্ভূত হয়েছে, আবার আগুন সন্ত্রাসের মাধ্যমে আগামী নির্বাচনকে বানচাল করার জন্য আন্দোলনের নামে জানমালের ক্ষতি সাধন করছে। বিএনপি জামায়াত তাদের চরিত্র বদলাতে পারেনি। তারা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়।

বিএনপি
ঢাকা মহানগরে তান্ডব চালিয়ে বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর, জানমালের ক্ষতি সাধন করার প্রতিবাদে গত ৩০ জুলাই বিকেলে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন বিএনপির সকল চক্রান্ত জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।
তিনি নেতাকর্মীদের নৈরাজ্যের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

গত ২৯ জুলাই বিএনপি আন্দোলনের নামে ঢাকা মহানগরে নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের তান্ডব চালায়। প্রতিবাদে ৩০ জুলাই রোববার কাজিপুরে
প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি’র নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজ উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও পেশাজীবী ও সাধারণ মানুষ এতে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর