রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার। 

আইসক্রিম বক্সের ভিতর থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, আটক-৩

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩৪০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

গাজীপুরে আইসক্রিম বক্সের ভিতর থেকে ৪০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটিলয়ন র‍্যাব-১ এর সদস্যরা। সোমবার (১৪ আগস্ট) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সদর থানাধীন পোড়াবাড়ী বাজার উত্তর সালনা এলাকা থেকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর পোড়াবাড়ি
ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ ইয়াসির আরাফাত হোসেন।
আটককৃতরা হলেন, ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর
থানার বিষ্ণুপুর গ্রামের মোঃ জাকির ভূঁইয়ার ছেলে
মোঃ তাসলিম ভূঁইয়া(৩৩), একই জেলার মৃত মোমর উদ্দিন এর ছেলে ধন মিয়া(৬৭) এবং ময়মনসিংহের  ঈশ্বরগঞ্জ থানার সাদোরগোলা গ্রামের মোঃ জাকির আহমেদ(২৯) ড্রাইভার।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতের মাধ্যমে এসব তথ্য জানান,পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোঃ ইয়াসির আরাফাত হোসেন। তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ময়মনসিংহ মহাসড়কে সদর থানাধীন পোড়াবাড়ী বাজার উত্তর সালনা এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের দখল হতে ৪০ কেজি গাঁজা, একটি পিকঅপ ভ্যান ৪ টি মোবাইল,৭ টি মোবাইল এর সিম ও নগদ ৩ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানী কমান্ডার মো: ইয়াসির আরাফাত হোসেন জানান,তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরের আশপাশ এলাকায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। আটককৃতদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর