শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড

গাজীপুরে পৃথক অভিযানে আটক-২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

গাজীপুরে পৃথক অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) ভোরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাসন থানাধীন দিঘিরচালা এলাকা থেকে মোঃ সানোয়ার হোসেন (৩৫) কে ২০ বোতল বিদেশি মদসহ আটক করা হয়। অপর দিকে ঊনিশে টাওয়ারের সামনে থেকে রফিকুল ইসলাম (২৩) কে ৭০ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
আটককৃতরা হলেন, কুড়িগ্রামের রাজিবপুর থানার
নয়ারচর পাটাদোয়া পাড়া গ্রামের মৃত আব্দুস সালাম মন্ডলের ছেলে মোঃ সানোয়ার হোসেন এবং ময়মনসিংহের হালুয়াঘাট থানার মৃত দেলোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম।
জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। জিএমপি বাসন থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর