বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

কাশিমপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদ্রাসার প্রিন্সিপালের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৮০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

গাজীপুর মহানগরীর কাশিমপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মাদ্রাসার প্রিন্সিপালের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে নগরীর কাশিমপুর জিতার মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ মাওলানা মোসলেম উদ্দিন কাউসার (৫০) রংপুরের পীরগাছা থানার চালুনিয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে কাশিমপুর থানাধীন  পূর্ব এনায়েতপুরে আল হেকমা তাহফিজুল মাদ্রাসার প্রিন্সিপাল এর দায়িত্ব পালন করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায় গতকাল দুপুরে  কাশিমপুর থেকে ডিবিএল গ্রুপের একটি কাভার্ড ভ্যান জিতার মোড়ের দিকে যাচ্ছিল। এসময়  একই দিকে যাচ্ছিল মোটরসাইকেল চালক। পিছন থেকে কাভার্ডভ্যানটি মোটরসাইকেল চালককে ধাক্কা দিলে পিছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করলেও  চালক পালিয়ে যায়।
জিএমপি কাশিমপুর  থানার এ এস আই খলিলুর রহমান জানান, লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, কাভার্ডভ্যানটি জব্দ করলেও ঘাতক চালক পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর