রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা

স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২০৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

গাজীপুরের কোনাবাড়ীতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন সাগর (৩০) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

অভিযুক্ত সাগর রংপুরের পীরগাছা থানার শরীফ সুন্দর বাজার এলাকার মফিজুল ইসলাম এর ছেলে। তিনি কোনাবাড়ী থানাধীন সেলিম নগর এলাকায় মা শিক্ষা নিকেতন কোচিং সেন্টারের পরিচালক।

অভিযোগ সূত্রে জানাযায়,ভুক্তভোগী পরিবার কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় দুই ছেলে ও এক মেয়ে সন্তান নিয়ে ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। অভিযুক্ত সাগর হরিনাচালা সেলিমনগর এলাকায় আবু সাঈদ গাজী এর পাঁচতলা বিল্ডিংয়ের নিচতলার কয়েকটি রুম ভাড়া নিয়ে মা শিক্ষা নিকেতন নামক কোচিং সেন্টার পরিচালনা করতো।

২০২১ সালের জানুয়ারি মাসের ১ তারিখে ওই শিক্ষার্থী কোচিং সেন্টারে ভর্তি হয়। প্রতিদিনের ন্যায় গত ১৯ আগস্ট ভোর ৬ টা সময় ওই শিক্ষার্থী কোচিং করতে যায়। ওইদিন ভোর সাড়ে ৬ টা সময় ওই শিক্ষক অন্যান্য ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে দেয়।

জরুরি কথা আছে বলিয়া তাহার অফিস রুমে
ডেকে নিয়ে যায় ওই শিক্ষার্থীকে। পরে ওই শিক্ষক
রুমের ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়। জোর
পূর্বক ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে। উক্ত ঘটনার বিষয়টি কাউকে বললে ধর্ষণের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে ছড়িয়ে
দেওয়ার ভয়ভীতি ও হুমকি প্রদান করে। এভাবে
শিক্ষক নামের প্রতারক সাগর ওই ছাত্রীকে ভিডিও ছড়িয়ে দেওয়ার কথা বলে একাধিক বার ধর্ষণ করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান,ওই
শিক্ষার্থীর মায়ের অভিযোগের পরেই অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। বুধবার ২৩ আগস্ট তাকে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর