শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

কোনাবাড়ীতে ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৪৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

গাজীপুরের কোনাবাড়ীতে ১শ’ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ আগস্ট) সন্ধ্যায় তাদেরকে কোনাবাড়ী থানাধীন বাইমাইল সাইনবোর্ড এলাকা থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল থানার রসুলপুর গ্রামের আ: রশিদের ছেলে লুৎফর রহমান বাবু (৩০), টাঙ্গাইলের ঘাটাইল থানার বীরচারী গ্রামের মৃত আ: গফুরের ছেলে তারেক রহমান (৩৯) এবং কিশোরগঞ্জের তাড়াইল থানার
ইচাফচর গ্রামের মৃত কিতাব আলীর ছেলে আল আলামিন (৪১)।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এ এস আই) স্বপন মিয়া জানান,এক সংবাদের ভিত্তিতে সঙ্গীও ফোর্স এ এস আই রানু খন্দকারকে নিয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি আরো জানান, সোমবার (২৮ আগস্ট) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর