সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

গাজীপুরে হেরোইনসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩০২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

গাজীপুরের সালনাবাজার এলাকা থেকে ২শ’ ৬৫ গ্রাম হেরোইনসহ সৈয়দ রিফাত (২০) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব-১ এর সদস্যরা। গতকাল সন্ধ্যায় তাকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনা বাজার অটোস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রিফাত ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার বড়নগর গ্রামের সৈয়দ রানার
ছেলে।
র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক দ্রব্য ক্রয়বিক্রয়ের সময় তাকে হাতে
নাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২শ’ ৬৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বর্তমান মূল্য ২৬ লাখ ৫০ হাজার টাকা।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান,
 ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে সালনা বাজার অটোস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে গাজীপুরের আশপাশ এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য গাজীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর