শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন

গাজীপুরে ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৩০৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের কাশিমপুর থেকে ৭ বছরের মাদক মামলায় সাজাপ্রাপ্ত মুজাহিদ গাজী নামে (৩২) একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২ টা সময় তাকে  নগরীর কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোজাহিদ গাজী পটুয়াখালী জেলার
রাঙ্গাবালী থানার খেনের হাওলা গ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাপের কোম্পানি কমান্ডার
মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান,
মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোজাহিদ গাজীকে নগরীর কাশিমপুর এলাকা
থেকে যৌথ অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়। তিনি আরো বলেন, সে মামলা রুজুর পর থেকে গাজীপুরের কাশিমপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর