রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জে স্বল্প আয়ের মানুষের মাঝে বিনামূল্যে শাক-সবজি বীজ বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩

সিরাজগঞ্জে স্বল্প আয়ের মানুষের মাঝে  ব্র্যাক আরবান এগ্রিকালচার প্রজেক্ট ইউডিপি জলবায়ূ অভিযোজিত শহর ভিত্তিক কৃষি  ব্যবস্থা গড়ে তোলার   দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিনামূল্যে শাক-সবজি বীজ বিতরণ করা হয়।

আরবান এগ্রিকালচার প্রজেক্ট, ইউডিপি-ব্র্যাক সিরাজগঞ্জের বাস্তবায়নে – সিরাজগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড ধানবান্ধি কমিউনিটি’র ৩২০টি পরিবারের মধ্যে ১১ ধরনের শাক-সবজি  বীজ বিতরণ করা হয়।

রবিবার  (১৭ সেপ্টম্বর) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  হলরুমে-  উক্ত বিতরণ  অনুষ্ঠানে প্রধান অতিথি  উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ আনোয়ার সাদাত তিনি তার বক্তব্যে বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র  ঘোষণা অনুযায়ী   এক ইঞ্চি জমি ও ফাঁকা  রাখা যাবে না  সেই ভাবে  কাজ করতে হবে, যেখানে যেভাবেই পারেন কৃষি উৎপাদন বৃদ্ধি করবেন।  একমাত্র কৃষিই পারে পরিবেশ ও মানুষ বাঁচাতে, কৃষির কোন বিকল্প নেই। তাই দেশ ও মানুষের জীবন বাঁচাতে বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং  কৃষকদের  আধুনিক প্রযুক্তি গ্রহন,   পরামর্শ ও প্রশিক্ষণ  গ্রহন করলেই কৃষিতে বিপ্লব ঘটে  । আপনারা প্রত্যেকেই    পারিবারিক পুষ্টি বাগান করবেন।  শাক- সবজি উৎপাদন  করে পরিবারের চাহিদা পুরণ করা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  সিরাজগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা  কাউন্সিল মিরা খাতুন,  ইউডিপি-ব্র্রাক এর  প্রোগাম ম্যানেজার-অপারেশন  সজল কুমার সাহা প্রমুখ ।

এ সময়ে  প্রজেক্টের রিজিওনাল ম্যানেজার রবিউল ইসলাম, ইউডিপি ব্র্যাক সিরাজগঞ্জের ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ শাজাহান মিয়া, প্রকল্পের ইঞ্জিনিয়ার মোঃ আলমগীর হোসেন, মনিটরিং অফিসার মোঃ জামাল উদ্দিন সহ প্রকল্পের উপকারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর