বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির বেড়ায় আম গাছ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে

শাহজাদপুরে এলাকাবাসীর সাথে মতবিনিময় করলেন আ.লীগের মনোনয়ন প্রত্যাশী মিরু

রিপোর্টারের নাম : / ১৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

নুপুর কুমার রায়,শাহজাদপুর,প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ শাহজাদপুরের বেলতৈল ইউনিয়নে সাতবাড়ীয়া হাইস্কুল মাঠে ১,২,৩ ও ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজনে উক্ত এলাকার সর্বস্থরের জনগণের সাথে মতবিনিময় করেন শাহজাদপুর পৌরসভার দুইবার নির্বাচিত সাবেক মেয়র ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু।

সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ আসনে (শাহজাদপুর) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বীরমুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু নির্বাচনকে সামনে রেখে প্রায় প্রতিদিনই স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তিনি। এলাকাবাসীও আশা করছেন, জনপ্রিয় প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বীরমুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু এবার নৌকার টিকিট পাবেন বলে আসা করছেন উপজেলার সর্বস্তরের জনসাধারণ।

এরই ধারাবাহিকতায় রোববার(২৪সেপ্টেম্বর) বিকালে আয়োজিত মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন এবং সরকারের এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে নৌকা প্রতীককে জয়যুক্ত করার জন্য সবাইকে আহব্বান জানান বীর মুক্তিযোদ্ধা হালিমুল হক মিরু।

উক্ত মতবিনিময় সভায় স্থানীয় আওয়ামী লীগ ও আ’লীগের সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর