সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
কাউসার আহম্মেদ স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।  হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম : / ১৮৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ  “সর্বজনীন মানবাধিকার ঘোষণায় ব্যক্ত অঙ্গীকার অনুযায়ী প্রবীণ ব্যক্তির অধিকার সুরক্ষাঃ প্রজন্ম থেকে দায়বদ্ধতা” এই প্রতিপাদ্য নিয়ে -সিরাজগঞ্জে ৩৩ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও নিবন্ধীত স্বেচ্ছাসেবী সংস্থা সিরাজগঞ্জের আয়োজনে এবং এনডিপি’র প্রবাসী কল্যাণ সমিতির সহযোগিতায় –

রবিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন,  জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী -পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান।
স্বাগত বক্তব্যে রাখেন, জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক এস.এম. মনিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, এনডিসি মোঃ রিদওয়ান আহমেদ রাফি, সহকারী কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন, এনডিপি এনজিও’র  নির্বাহী পরিচালক মোঃ আলাউদ্দিন খান  ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, শহর সমাজসেবা কার্যালয়ের অফিসার মোঃ আলাউদ্দিন।

আলোচনা সভায়  প্রবীণদের মধ্যে বক্তব্য রাখেন, প্রবীণ  ডাঃ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বীরমুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম সহ এসময়ে  এনডিপি এনজিওর কর্মকর্তা কর্মচারীরা, প্রবীণ কল্যাণ সমিতির সদস্যরা সহ প্রবীণের উপস্থিত ছিলেন। আলোচনা সভা অনুষ্ঠান শেষে জেলা সমাজ কার্যালয়  মাঠ প্রাঙ্গণে  খেলাধূলা প্রতিযোগিতা করা হয়।

অনুষ্ঠানে  আলোচক গণ বলেন, প্রবীনদের যথাযখ মর্যাদা বৃদ্ধি করা সহ প্রবীণ ব্যক্তিদের স্বাস্থ্য ও ব্যক্তিগত সুরক্ষা করা, সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা ,  মানবাধিকার নিশ্চিত করা ,  ট্রেন , বাস বা গণপরিবহন ভাড়া, অর্ধেক করা,  বয়স্ক ভাতা বৃদ্ধি করা সহ নানা ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর