সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

কালিয়াহরিপুর  ইউনিয়নের  ভাতাভাোগীদের “লাইভ ভেরিফিকেশন ও মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ২৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২ অক্টোবর, ২০২৩

সিরাজগঞ্জের সদর উপজেলার ৯ নং কালিয়া হরিপুর   ইউনিয়নের ৫ ও ৮  নং ওয়ার্ডের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের স্ব-শরীরে উপস্থিত হয়ে “লাইভ ভেরিফিকেশন ও মূল্যায়ন  সভা” অনুষ্ঠিত হয়েছে।

এতে সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয় ও কালিয়াহরিপুর ইউনিয়ন পরিষদের আয়োজন ও বাস্তবায়নে-
সোমবার (২ অক্টোবর -২০২৩) সকাল সাড়ে১০  টায় কালিয়াহরিপুর  ইউনিয়নের বনবাড়ীয়া পরিবার পরিকল্পনা ক্লিনিক  মাঠে  আয়োজিত লাইভ ভেরিফিকেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না তিনি তার বক্তব্যে বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি দেশে ব্যাপক উন্নয়ন করছেন এবং বিভিন্ন ধরনের ভাতা ও সুযোগ সুবিধা  দিয়ে আসছেন। আমরা জানি এ ভাতা টাকার পরিমান কম। ভাতা টাকা বৃদ্ধির জন্য চেষ্টা চলছে এখনও যারা ভাতা আওতায় আসেনি তাদের কে আনা হবে।
জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অসহায়, গরীব, দুঃস্থদের পাশে রয়েছেন তিনি মানবতার মা তিনিই সারাদেশে সাদৃশ্যমান উন্নয়ন করছেন যা দেশে-বিদেশে প্রশংসা হচ্ছে।

তাই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা  নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিজয়ী  করে আবারো চতুর্থবার প্রধানমন্ত্রী করতে হবে। সবাই নৌকা মার্কায় ভোট দিবেন ইনশাল্লাহ।
এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন ,   সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজ সেবা অফিসার মোঃ সোহেল রানা এবং
কালিয়াহরিপুর   ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব  মোঃ আব্দুস সবুর সেখ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ফারুক, সিরাজগঞ্জ  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য একরামুল হক একরাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সজল, সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ হেলাল উদ্দিন, কালিয়া হরিপুর  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ  মোস্তাক আহমেদ , সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ আব্দুল মান্নান মন্ডল   প্রমুখ।

এ সময়ে অনুষ্ঠানে  কালিয়াহরিপুর   ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সুমী ঘোষ,  ইউপি সদস্য মোঃ আবু বক্কার সরকার রকিবুল, মোঃ রিমন হাসান, মোঃ আব্দুস সালাম মন্ডল, মোঃ ফারুক আহম্মেদ   মোঃ সাইফুল ইসলাম,মোঃ ইসমাইল হোসেন, মোঃ নুরু, মোছাঃ হালিমা খাতুন, ফাহমিদা রহমান মনি, মোছাঃ রেখা বেগম সহ এলাকার বীরমুক্তিযোদ্ধাগণ, সুধীজন, গুনীজন,এলাকার গন্যমান্য ব্যক্তিদের অনেকে উপস্থিত ছিলেন।
লাইভ ভেরিফিকেশনে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাগণ শিয়ালকোল ইউনিয়নের উক্ত  ২ টি ওয়ার্ডের মোট ১১৫০ জন ভাতাভোগীদের কার্ড উত্তোলন করে তাদের সত্যতা যাচায় বাচাঁয় করে পুনরায় ফেরত দিয়ে দেয়।
মূলত, যারা প্রকৃত ভাতাভোগী তাহারায় যেন ভাতা পায়, সেজন্যই এই লাইভভেরিফিকেশনের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর