রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

চাঞ্চল্যকর সুমাইয়া হত্যা মামলার পলাতক আসামী আটক

নিজস্ব প্রতিবেদক : / ২২০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩

সিরাজগঞ্জে মাদকের আড্ডায় বন্ধুদের হাতে নিহত সুমাইয়া খাতুন ওরফে নাসরিন হত্যা মামলার পলাতক প্রধান আসামী রোমান ওরফে নোমানকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ সদস্যরা।

বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ঢাকার আশুলিয়া থানার পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রোমান ওরফে নোমান (২৫) সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব মোহনপুর গ্রামের মৃত তোফাজ্জলের ছেলে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় ঢাকার আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে রোমান ওরফে নোমানকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতের বেলায় আকাশ নামে এক বন্ধুর ফাঁকা বাড়িতে বান্ধবী নাসরিনকে নিয়ে গিয়েছিল রোমান। সঙ্গে ছিল রোমানের আরও ৩/৪জন বন্ধু। রাতভর সেখানেই চলে ইয়াবার আড্ডা। এরপর নারসিনকে হত্যা করে ঘরের ধর্নার সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। শুক্রবার (৭ অক্টোবর) ভোরে সেখান থেকে দুই বন্ধু মোটোরসাইকেলের মাঝখানে মৃত সুমাইয়াকে বসিয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রেখে যায়। মর্গের সামনে মৃতদেহ ফেলে রেখে রোমান তার বান্ধবীর বাবাকে মোবাইলে মেয়ের মৃত্যুর সংবাদ জানিয়ে পালিয়ে যায়। হত্যাকাণ্ডের শিকার সুমাইয়া খাতুন ওরফে নাসরিন (১৯) শহরের মাছুমপুর মধ্যপশ্চিমপাড়ার বাসিন্দা বাস শ্রমিক নাসির উদ্দিনের মেয়ে। এ ঘটনায় নাসির উদ্দিন বাদী হয়ে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর