রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রিপোর্টারের নাম : / ২০১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্য নিয়ে  লিফলেট বিতরণ,বর্ণাঢ্য র‌্যালি প্রদর্শন  ও আলোচনা সভার মধ্য দিয়ে সিরাজগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সিরাজগঞ্জ  যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে রোববার (২২ অক্টোবর) সকালে   সিরাজগঞ্জ  জেলা প্রশাসক কার্যালয়ে সন্মুখে হতে র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এস জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে    আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
স্বাগত বক্তব্যে রাখেন, বিআরটিএ সিরাজগঞ্জ সার্কেল সহকারী পরিচালক (ইঞ্জিঃ) মোঃ আলতাফ হোসেন।
সন্মানিত অতিথি হিসেবে   অনুষ্ঠানে   সহকারী পুলিশ সুপার রাফিউর রহমান, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তমাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ কে. এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার , সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ বিমল কুমার দাস (সদস্য আরটিসি)  , বীরমুক্তিযোদ্ধা গাজী এ.কে.এম ফজলুল মতিন মুক্তা (সদস্য আরটিসি),সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ  মোঃ রিয়াজুল ইসলাম,  সিরাজগঞ্জ সওজ উপ-বিভাগীয় প্রকৌশলী সড়ক উপ-বিভাগ-২ মোঃ জাহিদুর রহমান মিলু, সওজ উপ-সহকারী প্রকৌশলী সড়ক শাখা-১ ও সড়ক শাখা ২ এর  মোঃ কায়সার আহমেদ, সওজ উপ-সহকারী  প্রকৌশলী, সড়ক শাখা -৩ সড়ক উপবিভাগ -১ মোঃ আহসান হাবীব,সিরাজগঞ্জ জেলা ট্রাক এবং কাভার্ড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব মোঃ আসলাম হোসেন সাধারণ সম্পাদক মোঃ নামদার হোসেন, সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সুলতান তালুকদার,  নিরাপদ সড়ক চাই সিরাজগঞ্জ জেলা শাখা’র   আহবায়ক সৈয়দ নতুন শিরাজী, সদস্য সচিব মোঃ আবু লায়েস হোসেন উজ্জ্বল প্রমুখ  বক্তব্যে রাখেন এবং বিভিন্ন পরিবহনের মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা সহ সুধীজন, গুনীজনেরা উপস্থিত ছিলেন  ।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। গাড়ি চালকদের প্রতিযোগিতা, বেপরোয়া ওভারটেকিং, অদক্ষতা, ওভারলোডিং, চালকের পর্যাপ্ত বিশ্রামের অভাব, পথচারীদের ট্রাফিক আইন না মানা ও সামাজিক অসচেতনতাসহ বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনারোধে পরিবহন মালিক, গাড়ি চালক, শ্রমিক, যাত্রী, পথচারী নির্বিশেষে সবার সচেতনতা  থাকতে হবে।
এ সংক্রান্ত আইন-বিধিবিধান জানা এবং তা মেনে চলতে হবে। সরকার সড়ক-মহাসড়ককে নিরাপদ করতে নানামুখী উদ্যোগ নিয়েছে ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর