রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে সলঙ্গায় শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: / ২২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩

দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস,নৈরাজ্য,হত্যা, অগ্নিসংযোগের প্রতিবাদে সিরাজগঞ্জের সলঙ্গা থানা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) বিকেলে সলঙ্গা থানা আওয়ামী লীগের আয়োজনে সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন, সলঙ্গা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান (বিএসসি),সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু, সলঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন বাদশা,নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাউসার হোসেন,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহমুদুল হক,রিয়াদুুল ইসলাম ফরিদ,সলঙ্গা থানা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন,সলঙ্গা থানা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অনামিকা মীর মিমি,সলঙ্গা থানা ছাত্রলীগের সভাপতি তাওহীদুর রহমান বাচ্চু,সলঙ্গা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ সরকার প্রমুখ। এছাড়াও সলঙ্গা থানাসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন,বিএনপি-জামায়াত গাড়ি পোড়ানো, পুলিশ হত্যা, পুলিশের উপর হামলা, সাংবাদিকদের ওপর হামলা, আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা করে বিনা উস্কানিতে। বিএনপির কাজই হলো কিভাবে ধ্বংসাত্মক কাজ করা যায়, নৈরাজ্য সৃষ্টি করা যায়।

এসময় বক্তারা আগামীতে বিএনপি-জামায়াতের সকল সন্ত্রাসী কর্মকাকান্ড প্রতিহত করা এবং দেশের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের পাশে থাকার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর