সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।

যমুনা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ শিকার করায়  দায়ে ২ জনের জরিমানা 

রিপোর্টারের নাম : / ২০২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের যমুনানদীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধ  কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ শিকার করায় ২ জনের জরিমানা করা হয়।

সোমবার (৩০ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩ এর সফলকরণের নিমিত্ত  যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশে মোবাইল কোর্ট  পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব  ডাঃ আবুল কাশেম মোহাম্মদ কবীর, সিরাজগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা  মোঃ শাহীনূর রহমান ।
এসময় অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ সহ ২ জন জেলেকে আটক করা হয়।
পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ২ জনকে ১০,০০০/- জরিমানা করেন করেন জেলা প্রশাসন সিরাজগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মোঃ মুশফিকুর রহমান।
উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
এসময় আটককৃত ইলিশ মাছ এতিমখানা মাদ্রাসায় বিতরণ করা হয়।
উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা  মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী জনাব মোঃ গোলাম রাব্বি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক  মোঃ জহিরুল ইসলাম এবং আনসার ব্যাটালিয়ন, সিরাজগঞ্জের সহকারী প্লাটুন কমান্ডার  মোঃ রফিবুল ইসলাম ও তাঁর টিম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর