শনিবার, ২০ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

প্রত্যাশিত সিরাজগঞ্জের সন্মাননা পেলেন সাংবাদিক সোহেল রানা সোহাগ

রিপোর্টারের নাম : / ১৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবী সংগঠন “প্রত্যাশিত সিরাজগঞ্জ” এর শ্রেষ্ঠ মিডিয়া সহযোগী হিসেবে আনন্দ টিভি ও দৈনিক মানবকণ্ঠের সাংবাদিক সোহেল রানা সোহাগ কে সন্মাননা প্রদান করা হয়েছে। শনিবার প্রত্যাশিত সিরাজগঞ্জ এর ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সন্মাননা স্মারক সাংবাদিক সোহেল রানা সোহাগের হাতে তুলেদেন সংগঠনের উপদেষ্টা, সভাপতি,সম্পাদক সহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিগণ।

সম্পুর্ন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যাশিত সিরাজগঞ্জ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কেটে সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উল্লাপাড়া সরকারী আকবর আলী কলেজের সহযোগী অধ্যাপক ও সংগঠনের উপদেষ্টা মোঃ সামছুল আলম, বাংলাদেশ বিদুৎ উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী ও সংগঠনের উপদেষ্টা মোঃ আরিফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক ও নির্বাহী সদস্য মোঃ শাহাদাৎ হোসাইন, চৌহালী হাটঘোরযান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাঈল হোসেন সহ সংগঠনের সদস্যগণ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ও সংগঠনের সাধারণ সম্পাদক নূর-এ-আজম সিদ্দিক। তিনি বক্তবে বলেন,সংগঠনের বিভিন্ন কর্মসুচি সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সাংবাদিক সোহেল রানা সোহাগ ভাই সংবাদ পরিবেশন করে আমাদের গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন। আগামীতেও পাশে থেকে মিডিয়া সহযোগীতা করার জন্য অনুরোধ করছি।

নিজেদের অর্থয়নে স্বেচ্ছাসেবী এই সংগঠন দুর্যোগময় সময়ে ও সমাজের নিম্নবৃত্ত অসহায় গরীব দুঃখী মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে আসছে। আগামীতেও আরো মানুষের পাশে দাড়াবে সংগঠনটি এমনটাই প্রত্যাশা করেন সংগঠনের সকল সদস্য।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর