সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

তফসিল ঘোষণার পর রামকৃষ্ণপুর ইউনিয়ন আ.লীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক: / ১৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায়, বাংলাদেশ নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়ে ও নৌকা প্রতীকের বিজয়ের লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আনন্দ মিছিল করা হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ এর নেতৃত্বে এই আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

আনন্দ মিছিলটি দবিরগঞ্জ বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে চেয়ারম্যান সুপার মার্কেটে গিয়ে শেষ হয়।

এসময় সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো,রামকৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাব হোসেন মন্ডলসহ ইউনিয়ন আওয়ামীলীগ,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি/সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রামকৃষ্ণপর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বলেন,কেউ হরতাল-অবরোধের নামে নৈরাজ্য সৃষ্টি করলে তাদেরকে রুখে দিতে হবে। আমরা রাজপথে আছি থাকবো এবং আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হবো ইনশাল্লাহ।

সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন,বিএনপি-জামায়াত সহ বিভিন্ন গোষ্ঠী যারা ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চেয়েছিল। তাদের সেই অপচেষ্টা সফল হয়নি, আগামীতেও হবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর