বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতা পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি,কথিত নেতাকে আটক করেছে পুলিশ বেড়ায় ৬৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের সলঙ্গায় পূজা উদযাপন কমিটির সঙ্গে থানা পুলিশের মতবিনিময় প্রশাসক গোল্ডকাপ ফুটবল: টাইব্রেকারে বাজিমাত, চ্যাম্পিয়ন কালাই উপজেলা বেড়ায় আরাফাত রহমান কোকোর স্মৃতি স্মরণে ভেলা বাইচ অনুষ্ঠিত গাজীপুরের কালিয়াকৈরে ১৩তম জাতীয় গাইড ক্যাম্পের সমাপনী, অংশ নিলেন ৬০০ গাইড। পাহাড়ের দুর্গম পথ, গভীর অরণ্য আর খরস্রোতা নদী—এটাই বান্দরবানের থানচি। ​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ

অন্যের প্ররোচনায় কাজিপুরের যুবলীগ নেতার মানহানীর চেষ্টা, অভিযোগকারীর স্বীকারোক্তি

নিজস্ব প্রতিবেদক: / ৫৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের বিরুদ্ধে ফেসবুক লাইভে মানহানীকর ও কুরুচিপূর্ণ বক্তব্য ছিলো অন্যের প্ররোচনায় ও ভুল, এই মর্মে গত ৩ ডিসেম্বর ভিডিও ও লিখিত স্বীকারোক্তি দিয়েছেন অভিযোগকারী নারী সাদিয়া আফরিন সপ্না। নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে সকল অভিযোগ সজ্ঞানে প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

লিখিত বক্তব্যে অনুযায়ী, আমি সাদিয়া আফরিন সপ্না,
পিতা- মোঃ আব্দুর রশিদ, গ্ৰাম- ভেটুয়া জগন্নাথপুর,
ইউনিয়ন-চরগিরিশ, উপজেলা কাজিপুর, জেলা সিরাজগঞ্জ।

আমি ভুল বুঝিয়া ও অন্যের দ্বারা প্রভাবিত হইয়া গত ১ ডিসেম্বর ২০২৩ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে কাজিপুর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামের বিরুদ্ধে অন্যের প্ররোচনায় কুরুচিপূর্ণ ও মানহানীকর বক্তব্য প্রদান করি, যা পরবর্তীতে কিছু অতি উৎসাহী সংবাদকর্মী ফেসবুকের মাধ্যমে ফলাও করে প্রচার করে। পরবর্তীতে আমি নিজের ভুল বুঝতে পেরে কুরুচিপূর্ণ বক্তব্য প্রত্যাহার করিলাম, আমি হাজিরান মজলিসে সজ্ঞানে সুস্থ্য মস্তিষ্কে উক্ত ব্যক্তি উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলামকে আমার আনীত অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করিলাম। পরবর্তীতে আমি বা আমার পরিবারের কেহ বা আমি কোনো অভিযোগ বা মামলা মোকদ্দমা করিতে পারিবে না। তাহা হইলে আইনে অগ্ৰাহ্য বলে বিবেচিত হইবে। বক্তব্য শেষে ৫ জনকে সাক্ষী হিসেবে রাখা হয়েছে, তাদের মধ্যে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হক ছাড়াও জাকির হোসেন তালুকদার, শহিদুল ইসলাম ও মোঃ রাসেল রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর