বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

লালমনিরহাটে দূর্নীতি প্রতিরোধে মানববন্ধন

আশরাফুল হক, লালমনিরহাট সংবাদদাতাঃ / ২১১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ এ স্লোগানে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মানবন্ধন করেছেন দুর্নীতি প্রতিরোধ কমিটি।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে আদিতমারী জিএস সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ গেটে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত। এর আগে ওই কলেজ মাঠে আন্তর্জাতিক দুর্নীতিপ্রতিরোধ দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভাপতি কেবি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক পরেশ চন্দ্রের সভাপতিত্বে আলোচনা সভা ও মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিআর সারোয়ার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সাবেক সম্পাদক মোজাম্মেল হক, বর্তমান সম্পদক ফরহাদ আলম সুমন, সদস্য সাপ্টিবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ মোঃ তায়েজ উদ্দিন তাজু, মওলনা হাবিবুর রহমান ও দক্ষিণ বালাপাড়া কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মওলনা নজরুল ইসলাম সাদি প্রমুখ। এ সময় দুর্নীতি প্রতিরোধের উপর সংগীত পরিবেশন করেন বাংলাদেশ  বেতার রংপুরের শিল্পীরা।

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর