সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
হেলালের দৌরাত্ম,ঘুষ ছাড়া মিলছেনা কাঙ্ক্ষিত সেবা। শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম,৮ম বারের মত সম্পাদক কিশোর বালা। বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু।

শপথ নিয়েছেন সিরাজগঞ্জ -২ আসনের এমপি ড. জান্নাত আরা তালুকদার হেনরী।

রিপোর্টারের নাম : / ১৬৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ সদর-কামারখন্দ আসনের আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী নবনির্বাচিত সংসদ সদস্য ড,. জান্নাত আরা হেনরী শপথ নিয়েছেন।

বুধবার(১০ জানুয়ারি-২০২৪) সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান একাদশ জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন স্পীকার শিরীন শারমিন চৌধুরী। প্রথমে তিনি সংবিধান ও জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি অনুযায়ী নিজেই সংসদ সদস্য হিসেবে নিজের শপথ নেন।এরপর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামীলীগ থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার। পরে সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।পরে বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্যসহ অন্যান্য দল থেকে নির্বাচিত সংসদ সদস্যদেরও পর্যায়ক্রমে শপথবাক্য পাঠ করান স্পীকার।

এ বিষয়ে ড. জান্নাত আরা তালুকদার হেনরী বলেন উন্নয়ন অভিযাত্রা ও সংগ্রামে মানুষ এবং মানবতার পাশে থাকার প্রত্যয়ে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিলাম। এখন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাওয়ার পালা। নতুন এই যাত্রায় সবাই আমার জন্য দোয়া করবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর