মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

সিরাজগঞ্জে জেলেদের মাঝে ভিজিএফ চাউল বিতরণ

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৭০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

জাটকা আহরণ নিষিদ্ধ সময়ে জাটকা আহরণকারী জেলেদের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ও কালিয়া হরিপুর ইউনিয়নের মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ বিতরণ করা হয় এবং মৎস্যজীবীদের জাটকা আহরণ বিষয়ে সচেতনকরণ আলোচনা অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারী ও মার্চ মাসের জন্য প্রতিজন জেলেকে ৮০ কেজি করে সয়দাবাদ ইউনিয়নের ১৩৪ জনকে এবং কালিয়া হরিপুর ইউনিয়নের ৯০ জনকে ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) সকাল হতে দুপুর পর্যন্ত উক্ত ভিজিএফ চাউল বিতরণ এর উদ্বোধন ও সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করেন, সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন। এসময়ে কালিয়া হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুস সবুর আলী শেখ, আওয়ামী মৎস্যজীবী লীগ, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম তালুকদার, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, সিরাজগঞ্জ সদরের ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বি সহ, উভয় ইউনিয়নের সচিবগণ, আওয়ামী মৎস্যজীবী লীগ, সিরাজগঞ্জ জেলা ও সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং সুফলভোগী মৎস্যজীবীগণ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর