বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

উল্লাপাড়ায় ইট ভাটা ও হাইওয়ে রেষ্টুরেন্টকে ৬০ হাজার টাকা জরিমানা

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ / ১৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা প্রশাসন ও বিএসটিআই এর যৌথ অভিযানে একটি ইট ভাটাকে ৫০ হাজার ও একটি হাইওয়ে রেষ্টুরেন্টেকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । এ জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ খাদিজা খাতুন ।

বুধবার বেলা ১ টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের তারুটিয়া গ্রামের মাঠে মেসার্স ভরসা ব্রীক্স(ইট ভাটস) এ উপজেলা প্রশাসন ও রাজশাহী বিভাগীয় বিএসটিআই অফিস যৌথভাবে অভিযানের সময় ইটের মান যাচাই ও মান সনদ গ্রহন না করে ক্লে-ব্রীক্স(ইট) প্রস্তুত ও বিক্রয় বিতরণ করার অপরাধে বিএসটিআই আইনে- ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা এবং একই ধারায় হাইওয়ে রেষ্টুরেন্ট নিউ ফুড ভিলেজকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোছাঃ খাদিজা খাতুন । এ সময় তার সাথে ছিলেন রাজশাহী বিভাগীয় বিএসটিআই অফিসের ফিল্ড অফিসার(সিএম) মোঃ দেলোয়ার হোসেন ও উপ-পরিচালক (সিএম) মোঃ সাইফুল ইসলাম ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর