বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
​লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বেড়ায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ প্রতিবাদ পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা।

স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে এক যুবক আটক

আসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১৭১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ডিভাইসসহ রোকনুজ্জামান (৩৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

আজ ১৬ই মার্চ ২০২৪ ইং রোজ শনিবার সকাল ১১:৩০ মিনিট এর সময় নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রোকনুজ্জামান ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কচুবাড়ি কৃষ্টপুর গ্রামের খলিলুর রহমানের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ।

সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. এহসানুল কবির জানান, ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে কক্ষের অন্যান্য পরীক্ষার্থীরা রোকনুজ্জামানের কান থেকে আওয়াজ শুনতে পায়। পরে পরীক্ষার্থীদের অভিযোগে ওই কেন্দ্রের দায়িত্বরত সচিব রোকনুজ্জামানের কান থেকে ডিভাইস উদ্ধার করেন।

ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, আটক ওই পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর