মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

বেড়ায় ৫ টাকায় ঈদ সামগ্রী বিতরণ

রিপোর্টারের নাম : / ২৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

এস আর শাহ্ আলম
পাবনার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের পেচাকোলা গ্রামে ১ শ’ ৫০ জন অসহায় ও হত দরিদ্র নারী পুরুষের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ৫ টাকার বিনিময়ে ঈদ সামগ্রী বিতরণ করেছে “পেচাকোলা স্বেচ্ছাসেবী মানবিক ফাউন্ডেশন”।সোমবার সকালে পেচাকোলা ঈদগাঁহ মাঠ প্রাঙ্গে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সঞ্চালনায় ও সভাপতি রাসেল শেখের সভাপতিত্বে উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোরশেদুল ইসলাম। অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু বকার সিদ্দিক ,স্থানীয় ইউপি সদস্য সিলটু শেখ, বেড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ওসমান গনি, বেড়া প্রেসক্লাবের সাহিত্য সম্পাদক লেখক ও সাংবাদিক এস আর শাহ্ আলম, সমাজ সেবক আবুল হোসেন, আব্দুস সালাম সহ ফাউন্ডেশনের সকল সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় ৫ টাকার বিনিময়ে ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই, চিনি, পেঁয়াজ ও একটি গোসলের সাবান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর