মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ

রিপোর্টারের নাম : / ২১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে সিরাজগঞ্জের কাজিপুরে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রার্থীদের উপস্থিতিতে ২৩ এপ্রিল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম প্রতীক বরাদ্দ দেন।

এ সময় নির্বাচনে অংশগ্রহণকারী তিন জন চেয়ারম্যান পদপ্রার্থী, তিন জন ভাইস চেয়ারম্যান ও পাঁচ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রার্থীরা হলেন চেয়ারম্যান পদে মাইজবাড়ির বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (দোয়াত কলম), গান্ধাইল গ্ৰামের আশরাফুল আলম (ঘোড়া) ও সদ্য বিদায়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান তেকানী ইউনিয়নের খলিলুর রহমান (আনারস) প্রতীক পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে নাটুয়ারপাড়া ইউনিয়নের শাহীনুল ইসলাম শাহীন (মাইক), কাজিপুর সদরের সাইফুল ইসলাম (টিয়াপাখি) ও সোনামুখীর সেলিম হোসেন (তালা)। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রৌহাবাড়ির জান্নাতুল ফেরদৌস (ফুটবল), পশ্চিম দুবলাইয়ের জুলেখা খাতুন (বৈদ্যুতিক পাখা), নাটুয়ারপাড়ার বিলকিছ খাতুন (কলস), সদ্য বিদায়ী ভাইস চেয়ারম্যান রৌহাবাড়ির শাপলা খাতুন (পদ্মফুল) ও উত্তর রেহাইশুড়িবেড়ের সুলতানা হক (হাঁস) প্রতীক পেয়েছেন।

কাজিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে তিন জন করে ছয় জন এবং মহিলা ভাই চেয়ারম্যান পদে পাঁচ জন সহ মোট এগারো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী ৮মে। অংশগ্রহণকারী সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর