শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

কাজিপুরে বিএনপি মাঠে,আওয়ামী লীগের খোঁজ মিলেছে না

রিপোর্টারের নাম : / ১৯৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বিজয় মিছিল করেছে বিএনপি। অপরদিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওয়ার্ড থেকে শুরু করে উপজেলা পর্যন্ত সকল কমিটির নেতা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যানেরা ও অনেক ইউপি সদস্য আত্মগোপন করেছেন। কিছু স্থানে আক্রমণ, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে, শংকায় স্থানীয় প্রশাসন ও জনসাধারণের মধ্যে আতংক বিরাজ করছে।

গত ৬ আগষ্ট কাজিপুর উপজেলা বিএনপি আয়োজিত বিজয় মিছিল উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত জনসভায় রুপ নেয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম রেজা। বক্তব্য তিনি বিএনপির নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান, ভাংচুর লুটপাট ও অগ্নিসংযোগ থেকে বিরত থাকতে বলেন, কেউ এ সমস্ত ধ্বংসাত্মক কাজে লিপ্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গত ৫ আগষ্ট বিকেল সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা গ্ৰহণের পথ থেকে বিএনপি উপজেলা সদরে অবস্থান নিতে শুরু করলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সটকে পড়ে। পরিবারের সদস্যরা জানান তারা আত্মগোপনে চলে গেছেন।

এর আগে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়।
৬ আগষ্ট ভাংচুর ও অগ্নিসংযোগের শিকার হয় উপজেলা পরিষদ চেয়ারম্যানের বাসভবন, উপজেলা পরিষদ মিলনায়তন, শহীদ এম মনসুর আলী মিলনায়তন, জাদুঘর, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স। এছাড়া আক্রান্ত হয় সদ্য সাবেক সাংসদ তানভীর শাকিলের বাসভবন, পৌর মেয়র আব্দুল হান্নানের বাড়ি। রদবদলের এই সময়ে স্থানীয় পুলিশ প্রশাসন আতংকে রয়েছে, জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম। এছাড়াও স্থানীয় জনসাধারণের মনে আতংক বিরাজ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর