মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

সলঙ্গায় গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা  

রিপোর্টারের নাম : / ২৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : সিরাজগঞ্জের সলঙ্গা গোয়াল ঘরের ধরনার সাথে গলায় ফাঁস দিয়ে উম্মিয়াত নামে এক গৃহবধুর আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে থানার ঘুড়কা ইউনিয়নের পুরানপাড়া (হঠাৎ পাড়া) গ্রামে নিজ বসত বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধু মোছা: উম্মিয়াত খাতুন (২৭) সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের পুরানপাড়া পাড়া (হঠাৎ পাড়া) গ্রামের রাজু আহমেদের স্ত্রী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে,নিহত উম্মিয়াত খাতুন সকাল ১০ টার দিকে তার ছেলে বাইজিত কে নিয়ে শ্বশুর সিরাজুল ইসলাম ও তার শ্বাশুড়ি  মর্জিনা খাতুনে সাথে পারিবারিক কলহ ও ঝগড়া হয়। পরে নিজ বাড়ীতে গোয়াল ঘরের ধরনার সাথে দড়ি বেঁধে আত্মহত্যা করে।

তার স্বামী দুপুরে বাড়িতে এসে খুজে না পেয়ে গোলায় ঘরে দেখতে পায় তার স্ত্রী  ঘরের ধরনার সাথে ফাঁস নিয়ে ঝুলে আছে।  তার চিৎকারে বাবা,মা এসে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য ঘুড়কা বাজারে গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে গেলে  কর্তব্যরত ডাক্তার তাকে দেখে মৃত্যু ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানার ওসি কে.এম রবিউল ইসলাম বলেন,মরদেহ  উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর