শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসা’র সভাপতি হলেন ছাত্র নেতা আরিফ কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত  শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহব্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা

আব্দুল আজিজ (ভাঙ্গুড়া) পাবনাঃ / ২০১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির নবগঠিত আহব্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ও আলোচনা সভা করেছে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুণরায় কলেজ মাঠে এসে আলোচনা সভায় মিলিত হয়।

এতে উপজেলা বিএনপির আহব্বায়ক নূর মোজাহিদ স্বপন, সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, পৌর বিএনপির আহব্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ,উপজেলা যুবদলের আহব্বায়ক মোঃ ফরিদুল ইসলাম, যুগ্ম আহব্বায়ক মোঃ শাহিনুর রহমান শাহিন, উপজেলা কৃষক দলের সভাপতি আখিঁরুজ্জামান মাসুম, উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ূন আহমেদ মুন, সদস্য সচিব লিখন সরকার, পৌর ছাত্রদলের আহবায়ক রাসেল রানা পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় উপজেলা ও পৌর বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর নূর মোজাহিদ স্বপন আহব্বায়ক ও প্রভাষক জাফর ইকবাল হিরোককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট এ আহবৃবায়ক কমিটি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর