সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

সিরাজগঞ্জের সলঙ্গায় গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টারের নাম : / ১৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিনব কায়দায় পিকআপে মাদকদ্রব্য পরিবহনকালে ২০ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ১টি পিকআপ জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) সদস্যরা।

শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সলঙ্গার জাকস্ এনজিও এর সামনে তল্লাশি চালিয়ে এগুলো উদ্ধার ও জব্ধ করা হয়।

গ্রেফতারকৃত পিকআপ চালক মো. আরিফুল ইসলাম (৩৬) দিনাজপুর জেলার কোতয়ালী থানার ছোট গুলগুলা এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে ও হেলপার মো. লিটন মাসুদ রানা (২৮) ঠাকুরগাঁও সদর উপজেলার রশিদুল ইসলামের ছেলে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে র‌্যাব-১২, সদর কোম্পানীর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, সলঙ্গায় রংপুর থেকে ঢাকাগামী একটি পিকআপে মাদকদ্রব্য পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের সলঙ্গার জাকস্ এনজিও সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কায়দায় (পিকআপের ড্রাইভারের ছিটের পিছনে ব্যাক ডালার নিচে সংরক্ষিত ২০ কেজি গাঁজাসহ ২জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন ও নগদ ১,৯৪০/- টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় তাদের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর