রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন

রিপোর্টারের নাম : / ৩১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের কচিয়ারবিলে অবৈধ ও অপরিকল্পিভাবে পুকুর খনন করে হাজার হাজার বিঘা কৃষি জমি পতিত পড়ে থাকায় ৫টি মৌজার ১৪টি গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষকরা
বুধবার(৫ ফেব্রুয়ারী) বিকেলে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের দবিরগঞ্জ এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও রাস্তা অবরোধ করে সমাবেশ করেছে।
এসময় ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমান,গোলাম মোস্তফা,গোলাম রব্বানী,আব্দুল আজিজ,আবু তাহের ও আব্দুল জলিল প্রমুখ।
সমাবেশে বক্তারা হরিনচড়া, কৈমাঝুড়িয়া, জালশুকা, দবিরগঞ্জ ও চৈত্রহাটি মৌজার ১৪টি গ্রামের কৃষকদের পতিত কৃষি জমির জলাবদ্ধতা নিরসন কল্পে দ্রুত সময়ের মধ্যে কচিয়ার বিলে খাল খননের জন্য সংশ্লিষ্ট উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সরকারের নিকট জোর দাবি জানান। এরপরও যদি ক্ষতিগ্রস্ত কৃষকদের যৌক্তিক দাবি পুরণ করা না হয়,তাহলে আগামীতে মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসুচী ঘোষণা করা হবে বলে বক্তারা হুশিয়ারী দেন। এদিকে মহাসড়ক অবরোধের ফলে দীর্ঘ জানজটের সৃষ্টির সংবাদ পেয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা খোন্দকার তৌহিদুর রহমান এর সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের যৌতিক দাবি সরেজমিনে পরিদর্শন করে পুরণ করার আশ্বাস দিলে বিক্ষুব্ধ কৃষকরা অবরোধ তুলে নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর