শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম : / ৩৭৪ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের সলঙ্গায় হত্যার চেষ্টা মামলার প্রধান আসামী তফিজ প্রামানিকে আটক করেছে পুলিশ।

রবিবার (২০ এপ্রিল) দুপুরে সলঙ্গা থানার চৈত্রহাটি গ্রামে তার নিজ বাসার পাশে ধানের খেত থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামী,সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের নুরাল ইসলামের ছেলে তফিজ প্রামানিক (৩০)।

উল্লেখ,গত (১৯ ফেব্রুয়ারী) দুপুরে টাকা-পয়সা লেনদেন বিষয় কেন্দ্র করে রিয়াজ হোসেন নামের এক যুবককে গরু জবাই করা ছুরি দিয়ে হত্যার চেষ্টার অভিযোগে রিয়াজের মা রাফেলা খাতুন বাদী হয়ে সলঙ্গা থানায় আমলী আদালতে একটি হত্যার চেষ্টার মামলা দায়ের করেন।

আহত রিয়াজ হোসেন (২১) সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের মোস্তফার ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আটকের তথ্য নিশ্চিত করে বলেন আগামীকাল সকালে তাকে জেল হাজতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর