রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কিছুদিন পর বিএনপিই বিএনপির ঘরে লুট করবে,সারজিস আলম।  টঙ্গীর আলোচিত মামলার রহস্য উদ্‌ঘাটন, পিপিএম-সেবা পদক পেলেন মেহেদী হাসান। খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে যুবক নিহত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ২ ফার্মেসীকে জরিমানা সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসা’র সভাপতি হলেন ছাত্র নেতা আরিফ কাজিপুরে পাগলা কুকুরের কামড়ে ১৫ জন আহত 

ভাঙ্গুড়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন কৃষকদলের আহব্বায়ককে অব্যাহতি

রিপোর্টারের নাম : / ৩২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

মোঃ আব্দুল আজিজ ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধিঃ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহব্বায়ককে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। 

সোমবার বিকেলে পাবনা জেলা কৃষক দলের সভাপতি মোঃ আবুল হাশেম ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসিপ এর সিদ্ধান্ত মোতাবেক ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম ও সদস্য সচিব মোঃ আব্দুল মালেকের সই করা একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অব্যাহতি পাওয়া কৃষকদল নেতা হলেন- অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহব্বায়ক মোঃ সেলিম রেজা।

দলীয় সূত্রে জানা যায়,অষ্টমনিষা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৩০ বস্তা চাউল একটি অটোভ্যানে করে নিয়ে চাটমোহরে বিক্রি করতে আসেন অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহব্বায়ক সেলিম রেজা। বিষয়টি গোপনে জানতে পেরে চাটমোহর পৌর শহরের জারদিস মোড় এলাকায় ভ্যানসহ চালের বস্তাগুলো স্থানীয়রা আটক করলে চাউল রেখে পালিয়ে যান কৃষকদল নেতা সেলিম রেজা। খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসা নাসের চৌধুরী ঘটনাস্থলে গিয়ে চাউল গুলো জব্দ করেন।এসব বিষয়ে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে তাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আখিরুজ্জামান মাসুম বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগের সত্যতা পাওয়ায় পাবনা জেলা কৃষক দলের সভাপতি মোঃ আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসিপ এর সিদ্ধান্ত মোতাবেক তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই অনৈতিক কর্মকাণ্ডের সাথে আরোও কেউ জড়িত আছে কিনা,সে বিষয়ে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে এবং তাদেরকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর