শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
একমাত্র ডাঃ ৩ মাসের ছুটিতে লালমনিরহাট পরিবার পরিকল্পনা তিন উপজেলার চিকিৎসা সেবা বঞ্চিত হাজারো মানুষ সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর শিক্ষা উন্নয়নে একসাথে কাজ করবে বাউবি ও ইউনিসেফ – বাউবি উপাচার্য। পাবনায় অনুষ্ঠিত হলো গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক বেড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির দায়ে ৫ হাজার টাকা জরিমানা গাকৃবিতে সয়াবিন গবেষণার উপর কর্মশালা অনুষ্ঠিত।  বাউবির মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত। বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। বাউবির এলএল.বি (অনার্স) ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। সিরাজগঞ্জের সলঙ্গায় বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার উল্লাপাড়ায় সাংবাদিকদের ওপর হামলা: পুলিশের রহস্যজনক নীরবতা, ক্ষোভে ফুঁসছে সাংবাদিক সমাজ

উল্লাপাড়ায় সরকারি কৃষি জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৩৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৪ জুন, ২০২৫

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূগানগর ইউনিয়নের বামনগ্রাম এলাকায় সরকারি কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে, যিনি নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটখোলা বামনগ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত রয়হান আলীর ছেলে আলামিন রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে লিজকৃত সরকারি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন। বৃহস্পতিবার রাতে মৎস্যজীবী সমিতির সদস্যরা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দেখে আলামিন ও তার সহযোগীরা দ্রুত পালিয়ে যায়। এরপর কিছু সময় মাটি কাটা বন্ধ থাকলেও পুনরায় তারা এ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মহিষখোলা ও মুলবেড়া মৎস্যজীবী সমবায় সমিতির সহ-সভাপতি মোঃ আরিফ হোসেন জানান, কালিকাদহ পুকুরসহ কৃষি জমি আমরা ৩ বছরের জন্য সরকারি ভাবে লিজ নিয়েছি। সেই লিজকৃত জায়গায় আলামিন যুবদলের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করছেন এবং জোরপূর্বক লিজকৃত পুকুরঘেঁষা কৃষিজমির মাটি কেটে তা বামনগ্রামের ঈদগাহ মাঠ কর্তৃপক্ষের কাছে বিক্রি করেছেন। রাতের বেলায় ট্রাকে করে মাটি সরবরাহ করার খবর পেয়ে সমিতির সদস্যরা পুলিশকে অবহিত করেন।

বামনগ্রামের ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আজিমউদ্দিন বলেন, “ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য যে মাটি কেনা হয়েছে তা সরকারি জমি থেকে কাটা হয়েছে,এ তথ্য আমাদের জানা ছিল না। বিষয়টি জানার পর আমরা আলোচনা করে যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।

এদিকে এক প্রবীণ স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এইভাবে অব্যাহতভাবে মাটি কাটতে থাকলে কৃষি জমির আশপাশের উঁচু জমিগুলো ধসে পড়ার আশঙ্কা রয়েছে। এতে গ্রামীণ পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং একই সঙ্গে সরকারি সম্পদেরও অপব্যবহার হচ্ছে। কিন্তু কেউ যেন দেখেও না দেখার ভান করছে।

তবে এলাকাবাসীর দাবি, কেবল একটি অভিযান যথেষ্ট নয়, বরং নিয়মিত নজরদারি, মনিটরিং ও প্রশাসনিক তৎপরতা নিশ্চিত করা না হলে এ ধরনের অবৈধ কাজ চলতেই থাকবে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত বলেন, “আমরা মাটি কাটার বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। ইতোমধ্যে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে ।

সচেতন নাগরিকদের মতে, সরকারের সম্পদ রক্ষা এবং পরিবেশ সুরক্ষার জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক সমাজ ও জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। এই ধরনের ঘটনা নজিরবিহীনভাবে দমন করতে হলে আইনের কঠোর প্রয়োগ, দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর