বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

দশ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৭৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 সিরাজগঞ্জের সলঙ্গায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যায় সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের মাছুয়াকান্দি গ্রাম থেকে আব্দুস সামাদ নামের ওই বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়। এর আগে বৃহস্পতিবার বিকেলে স্কুল থেকে ফেরার পথে ধর্ষণের শিকার হয় শিশুটি।
সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির বলেন, ধর্ষণের শিকার শিশুটি চতুর্থ শ্রেণিতে পড়ে। বৃহস্পতিবার বিকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আব্দুস সামাদ শিশুটিকে ধরে নিয়ে একটি সেচ পাম্পের ঘরে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় চিৎকার করলে ছেড়ে দেয়। পরে বাড়ি ফিরে শিশুটি বিষয়টি স্বজনদের জানালে তার মা বাদী হয়ে শুক্রবার বিকালে মামলা থানায় দায়ের করেন। এরপরই অভিযান চালিয়ে সন্ধ্যায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরো বলেন, গ্রেপ্তার আব্দুস সামাদকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। ভুক্তভোগী শিশুকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর