শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

সিরাজগঞ্জের সলঙ্গায় শিক্ষক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

কলমের বার্তা / ১৫৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণ, শিক্ষকদের বৈষম্য নিরসন ও যথাযথ অধিকার আদায়ের দাবিতে সিরাজগঞ্জের সলঙ্গায় শিক্ষক সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সলঙ্গা ফাজিল মাদ্রাসার হলরুমে আদর্শ শিক্ষক পরিষদ সলঙ্গা থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ড. জহুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাও. আব্দুস সামাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক পরিষদের সলঙ্গা থানা শাখার উপদেষ্টা রাশেদুল ইসলাম শহীদ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি সলঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা “শিক্ষক ঐক্যই শিক্ষার ভিত্তি” শ্লোগান দেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষকদের সম্মান ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে দেশের শিক্ষা উন্নয়ন ব্যাহত হবে। তারা শিক্ষক সমাজের ঐক্য ও পেশাগত দায়িত্বশীলতার ওপর জোর দেন। শেষে উপস্থিত শিক্ষকবৃন্দ সবাইকে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর